১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

” বিদায় বেলা ” সিনেমায় সুজন রাজা

আপডেট: জুন ১১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদকঃ অভিনয়কে ঘিরে যিনি বেঁচে থাকতে চান তাঁর নাম সুজন রাজা।এবার বড় পর্দায় দেখা মিলবে তাঁর। বিদায় বেলা সিনেমায় রাসেল মিয়ার সাথে জুটি হয়ে অভিনয় করতে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সুজন রাজাকে। সন্তানের ভবিষ্যৎ এড়িয়ে গিয়ে একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া পিতা, অভিভাবক হীন সন্তান পর্যায়ক্রমে মাদকের সাথে জড়িয়ে পড়া ইত্যাদি সামাজিক মেসেজ বার্তা নিয়ে খুব শিঘ্রই প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে চলচ্চিত্র বিদায় বেলা।

চলচ্চিত্রটির সংলাপ,চিত্রনাট্য,গীত ও রচনা করেছেন আহম্মেদ ইউসুফ সাবের।সূর সংঙ্গীত পরিচালনায় ছিলেন প্লাবন কোরেশী। অভিনয়ে রাসেল মিয়া,এলিনা শাম্মী,সানিয়া জামান জারা,সাখাওয়াত সাগর,সিমান্ত,পীরজাদা হারুন, শবনম পারভীন,সুজন রাজা সহ আর-ও অনেকে।

কন্ঠ দিয়েছেন এসআই টুটুল,মনির খাঁন ও লায়লা।ইতিমধ্যে বিদায় বেলার ৮০% কাজ শেষ হয়েছে। পরিচলনায় চমক থাকছেন বলে নাম প্রকাশ না করে রাসেল মিয়া বলেন, আমি এখন পর্যন্ত যতোগুলো কাজই করেছি না কেনো প্রতিটি কাজেই সামাজিক মেসেজ ছিল।।মানুষের জীবনের সমাধান ছিলো।বিদায় বেলা চলচ্চিত্রের মাধ্যমে বহুবিবাহ ও মাদকের একটি সুন্দর সমাধান  ফুটে উঠবে ইনশাআল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network