২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

২৫ এপ্রিল থেকে শপিংমল খোলা

আপডেট: এপ্রিল ২৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, ঢাকা : করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান লকডাউনে আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খুলছে। এদিন থেকে সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়েছে, ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকান ও শপিংমল সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে বাজার ও সংশ্লিষ্ট সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত করার বাড়ানো হয়েছে। শপিং মল ও দোকানপাট খোলার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করছিল সরকার। এদিকে ব্যবসায়ীরাও দোকানপাট ও শপিং মল খুলে দেয়ার দাবি জানাচ্ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network