২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত ২

আপডেট: অক্টোবর ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে বলে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান।

নিহতরা হলেন- রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা নতুন বস্তির মসলিম উদ্দীনের ছেলে মোহাম্মদ সিদ্দিক (২৭) ও একই গ্রামের কাদেদ আলীর ছেলে মোহাম্মদ সুমন (২৬)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ও রূহিয়া থানার ওসি মারফত জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় জেলায় আটোয়ারী উপজেলার রাণীগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু সিদ্দিক ও সুমন ঠাকুরগাঁও সদরের উত্তর বঠিনা নতুন বস্তির বাড়িতে ফিরছিলেন৷ পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে  ধাক্কা খায়।

এ সময় ঘটনাস্থলেই সিদ্দিকের মৃত্যু এবং ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে সুমনের মৃত্যু হয়।

ওসি বলেন, মোটর সাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে না পেড়েই এ দুর্ঘটনা ঘটেছে। মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network