১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে আইনজীবী সমিতির বিক্ষোভ ও আদালত বর্জন

আপডেট: অক্টোবর ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : জজকোর্টের সাবেক নাজির দবিরুলের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সকল সদস্যরা দবিরুলের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিন করে। পরে জেলা জজের নিকট তার বিচার দাবি করে একটি লিখিত অভিযোগ প্রদান করে জেলা আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়, আজ কোর্ট চলাকালিন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানকার কর্মচারি এক আইনজীবীর উপড় চড়াও হয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক নাজির দবিরুল ইসলাম ও তার নেতৃত্বে কয়েকজন মিলে উপস্থিত আইনজীবীদের উপড় হামলা চালায়। আইনজীবীরা তার বিপক্ষে থাকায় পরিকল্পিতভাবে আজ হামলা চালিয়েছে সে। এ ঘটনার পর আইনজীবীরা কোর্ট বর্জন করে। পরে আইনজীবীদের জরুরী বৈঠকে সিন্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ প্রদান করে বিচারকের কাছে। এ পরিস্থিতিতে সকাল ১১টার পর থেকে আইনজীবীরা কোর্ট বর্জন করায় বিচার প্রার্থীরা চরম ভোগান্তির স্বীকার হয়ে ফিরে যায়।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনতাজুল ইসলাম জানান, সাবেক নাজির দবিরুলের বিরুদ্ধে দূর্নীতিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে আইনজীবী সমিতি অবস্থান নেয়। পরে জেলা জজ সাহেব মামুনুর রশিদ তাকে ওই পদ থেকে সড়িয়ে নকল বিভাগে দায়িত্ব দেন। সেকারনে পরিকল্পিতভাবে আজ আইনজীবীদের উপড় লোকজনদের দিয়ে হামলা চালায় দবিরুল। আমরা তার বিচার দাবি করে লিখিত অভিযোগ প্রদান করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network