২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

শিশুকন্যাকে জিম্মি করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় বন্ধুর শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. রবিউল ইসলাম (২২)। তিনি ফিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার জামাল খানের ছেলে। ইপিজেড আকমল রোডের খালপাড় এলাকা থেকে তাকে আটকের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে রবি।বার জানানো হয়।

র‌্যাব-৭ এর এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ধর্ষক রবিউল ইসলামের সঙ্গে ধর্ষিতার স্বামীর বন্ধুত্ব ছিল। প্রায়ই রবিউল বন্ধুর বাসায় আসতো। কিছুদিন আগে তার বন্ধুর অনুপস্থিতিতে শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আরো কয়েকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ৩০ আগস্টও ভয় দেখিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেন রবিউল।তিনি জানান, সম্প্রতি ধর্ষণের শিকার নারী এবং তার স্বামী এসব বিষয়ে র‍্যাব-৭ এ অভিযোগ করলে সেটি আমলে নেয়া হয়। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক রবিউলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ইপিজেড থানায় একটি মামলা হয়েছে।
ডেইলি নেক্সট-নিউজ/ফয়সাল আহামেদ।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network