২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

নীলফামারীর বাক্সবন্দী অর্ধগলিত মরদেহের রহস্য উদঘটন: শ্বাসরোধ করে হত্যা করে বাবা-মা ও নানা

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী  থেকে :নীলফামারী জেলার ডিমলা উপজেলায় উদ্ধার হওয়া বাক্সবন্দী অর্ধগলিত মরদেহটি শিশু জিহাদের (১২)। জিহাদ দিনাজপুর জেলার বিরল উপজেলার জিয়াউর রহমানের ছেলে।
মঙ্গলবার (০৮ সেপ্টম্বর) পুলিশ ব্যুরো অব ইসভেস্টিগেশন (পিবিআই) রংপুর ঘটনার এক মাস ২৩ দিন পর তার পরিচয় ও হত্যা রহস্য উদঘাটন করার কথা জানায়।
পিবিআই জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে বনিবনা না হওয়ায় গত ১৪ জুলাই ঘুমন্ত জিহাদকে বালিশ চাপা দিয়ে হত্যা করে গরম পানি ঢেলে শরীর ঝলসে দিয়ে মরদেহ বাক্সে বন্দী করে  একটি পিকআপ ভাড়া করে ১৫ জুলাই রাতে নীলফামারীর ডিমলা উপজেলার ডোমার-ডিমলা সড়কে বালাপাড়া ইউনিয়নের রামডাঙ্গা ফরেস্ট এলাকায় ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা জিয়াউর রহমান (৩৫), তার সৎ মা আলেয়া মণি (১৯), জিহাদের সৎ নানা আইয়ুব আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মরদেহ বহনের পিকআপটি (ঢাকা মেট্রো ন-১১-৯৬০৭) আটক করে মালিক ও চালক ইসমাইল হোসেনকেও (২৬) গ্রেপ্তার করা হয়।
গত সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে বিরল উপজেলা শহরের ভাড়া বাসার তৃতীয় তলায় অভিযান চালিয়ে শিশু জিহাদের বাবা, সৎ মা এবং নানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিহাদকে হত্যার পর যার মাধ্যমে পানি গরম করে মৃতদেহে ঢেলে দেওয়া হয়েছিল সেই ইলেকট্রিক ওয়াটার হিটার জব্দ করা হয়।
মুঠোফোনে হত্যার রহস্য উদঘাটনের কথা স্বীকার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network