১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নওজেশ আলীর দাফন সম্পন্ন

আপডেট: আগস্ট ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক,নাগরপুর (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চারাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা নওজেশ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন।
আজ শুক্রবার( ২১ আগষ্ট) মুক্তিযোদ্ধা নওজেশ আলী বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। তিনি আজ সকালে উন্নত চিকিৎসার জন্য টাংগাইল যান। ফেরার পথে ইন্তেকাল করেন। তাঁর জানাযা নামাজ আজ বিকেল ৫.৩০ মিনিটে নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম।
এ সময় মামুদনগরের বীর মুক্তিযোদ্ধাগণ , এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা নওজেশ আলী মৃত্যু সময় দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network