১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

মুলাদীতে জাতীয় শোক দিবসে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

আপডেট: আগস্ট ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল হক তারেক, মুলাদী (বরিশাল) থেকে : মুলাদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাছুয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় পদ্মারহাট বাজারে গাছুয়া ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু।

এসময় উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল মাতুব্বর, আজম আকন, দপ্তর সম্পাদক সালাম সরদার, গাছুয়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাহার বেপারী, কালাম সরদার, সুলাইমান মাতুব্বর, সাধারণ সম্পাদক লিটন সরদার, যুবলীগ নেতা আল আমিন হাওলাদার, দেলোয়ার মিয়া, মাহবুব সরদার, রেজাউল করিম খান, হান্নান হাওলাদারসহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মোনাজাত পরিচালনা করেন গাছুয়া ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network