২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

নাগরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

আপডেট: আগস্ট ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

 আজিজুল হক, নাগরপুর ( টাঙ্গাইল) থেকে: নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলে নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ও পরে স্থানীয় সাংসদের পক্ষে ফুল প্রদান করেন।

এসময় বাংলাদেশ পুলিশ, নাগরপুর থানা পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ পুস্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষথেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবাবের শহীদদের স্মরণে ও রুহের মাখফেরাত কামনাসহ ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ, যুবদের মধ্যে ঋণ বিতরণ ও শাররীক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মুক্তিযোদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network