২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ঠাকুরগাঁয়ের হরিপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট: আগস্ট ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে কুলিক নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জামাইয়ের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামে ১৩ আগষ্ট বুধবার আনুমানিক দুপুর দেড়টার দিকে।

জামাই আনোয়ার হোসেন (৩৫) হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং ৬নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামের মৃত জামালের জামাই।

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান সাজাহান সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, বুধবার দুপুর ১২টার দিকে জামাই আনোয়ার হোসেন শশুর বাড়ী বেড়াতে আসে। এরপর ফেকা জাল নিয়ে কুলিক নদীতে মাছ ধরতে যায়। এসময় নদীর পানিতে ডুবে আনোয়ার হোসেন মারা যায়। পরে এলাকাবাসী তার লাশ দুপুর ২টার দিকে কুলিক নদী থেকে উদ্ধার করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, নদীতে ডুবে একজন মারা গেছে বিষয়টি আমি স্থানীয় লোকের মাধ্যমে শুনেছি। এবিষয়ে কেউ এখনো থানায় কোন লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network