২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট: আগস্ট ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল   : টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আনিসুর রহমান টগর নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। টগর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের কনিষ্ঠ্য সন্তান। সে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি ও এইচ এস সি পাশ করে করটিয়া  সাদত কলেজ থেকে এমকম পাশ করেছে।     মেধাবী ছাত্র টগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৭ আগস্ট শুক্রবার বিকেলে সিংগুরিয়া বাজারে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, টগর দুপুরে কস্টেপ কেনার জন্য মোটরবাইক নিয়ে বাড়ির নিকটবর্তী সিংগুরিয়া বাজারে আসে। মোটরবাইক ঘুরানোর সময় বিপরীত দিক থেকে আসা হাইচয়েজ গাড়িটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে  নেয়ার পর ডাক্তার মৃত ঘোষনা করে। টগর তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলো।মেধাবী ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছে তার বাবা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। টগরের মা ও ভাই-বোনেরা  মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network