৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ঠ হয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

আপডেট: আগস্ট ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর থেকে : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রামের গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় বিয়ের বরযাত্রীর বাসের চাকায় পিষ্ঠ হয়ে মোহসেনা বেগম (৫৫) নামের এক প্রতিবন্ধী নারীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।

নিহত মোহসেনা বেগম উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কও সিদ্দিকের বোন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোহসেনা বেগম রাস্তা পার হওয়ার সময় গরুর দড়িতে জড়িয়ে রাস্তার ওপর পড়ে যান। ঠিক একই পাশের গ্রামের বিয়ে বাড়ী থেকে দ্রুত বেগে আসা অর্থী পরিবহন (বগুড়া-জ-০৪-০০৩) বাসটি চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে স্থানীয়রা বাসটি আটক করে রেখেছেন।

মোহসেনা বেগমের ছোটভাই আব্দুর রউফ জানান, তার বড়বোন মোহসেনাপ্রতিবন্ধী ছিলেন। ঠিকমতো চলাফেরা করতে পারতেন না।
ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মাহমুদুল হাসান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network