৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

মুজিববর্ষে মুলাদী থানা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচি

আপডেট: জুলাই ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল হক তারেক, মুলাদী (বরিশাল) থেকে : মুলাদীতে থানা পুলিশের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় মুলাদী থানা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে বরিশাল জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দীন মৃধা, মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মজিবুর রহমানসহ থানার এসআই, এএসআইবৃন্দ। এসময় থানা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়। সরকারের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বরিশাল রেঞ্জ পুলিশের দিকনির্দেশণায় মুলাদী থানা এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেছে বলে জানিয়েছেন মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দীন মৃধা।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network