২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ফুলবাড়ীতে ক্যান্সারে আক্রান্তদের মাঝে অর্থ বিতরণ

আপডেট: জুলাই ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে ক্যান্সারে আক্রান্ত ১৩ জনের মাঝে সরকারের সহায়তার অর্থেও চেক বুধবার সকাল সাড়ে ১১ টায় বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ক্যান্সারে আক্রান্ত রোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিনার (ভূমি) কানিজ আফরোজ ও মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলমা ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, কার্যনির্বাহী সদস্য আল মামুন চৌধুরী প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের সুপারিশক্রমে সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সহায়তা রাজস্ব খাত থেকে ফুলবাড়ী উপজেলার ১৩ জন ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ওই অর্থের চেক রোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। যাতে করে তারা তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে পারেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network