১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

ঠাকুরগাঁওয়ে অবৈধ্যভাবে বালু উত্তোলনে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ও যন্ত্রপাতি জব্দ

আপডেট: জুলাই ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঠাকুরগাঁওয়ে রাজা নামের এক বালু ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের ২৯ মাইল পূর্ব বেগুনবাড়ি জেলেপাড়া গ্রামে অবৈধ্যভাবে বালু উত্তোলণ করায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এ আদেশ দেন। রাজা ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অবৈধ্যভাবে বালু উত্তোলনের সময় ওই ব্যাবসায়ীর কাছ থেকে ৩৩ হর্স পাওয়ারের ১টি ড্রেজার মেশিন, ২০ ফুট ও ১০ সাইজের ৩৫ টি পাইপ, ১টি স্কেভেটার মেশিন ও ২০ হাজার সিএফটি প্রায় ৩০০ গাড়ি বালু জব্দ করা হয়।

সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারায় পাম্প বা ড্রেজিং এর মাধ্যমে অনুমতি ছাড়া অবৈধ্যভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন এর অপরাধ আইনের ১৫ (১) ধারায় রাজা (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network