১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আপডেট: জুলাই ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : বিয়ের দাবিতে উল্লাপাড়ায় প্রেমিক রাজু আহমেদের বাড়িতে অনশন অবস্থানে রয়েছেন প্রেমিকা লুবনা খাতুন। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের অলিদহ মধ্যপাড়া গ্রামে। মঙ্গলবার বিকেলে লুবনা রাজুর বাড়িতে আসেন।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, লুবনা খাতুন সলঙ্গা ইউনিয়নের সলঙ্গা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে। লুবনা সিরাজগঞ্জ সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী। বেশ কয়েকবছর ধরে তাদের মধ্যে মন দেয়া নেয়া চলছিল। গত সপ্তাহে রাজু তার এক আত্নীয় বাড়িতে লুবনাকে নিয়ে নিজের বউ পরিচয় দিয়ে সেখানে এক রাত অবস্থান করেন। কথা ছিল দ্রুত লুবনাকে সে বিয়ে করবে।

লুবনার সঙ্গে আলাপের সূত্র ধরে চেয়ারম্যান আরো জানান, রাজু তাকে বিয়ে করতে অসম্মতি জানালে মঙ্গলবার লুবনা প্রেমিক রাজুর বাড়িতে অবস্থান নেন এবং বিয়ে না হওয়া পর্যন্ত অনশন অবস্থানে থাকার ঘোষনা দেন। এদিকে রাজু বাড়ি থেকে পালিয়ে গেছে। রাজুর বাবা রাজ মিন্ত্রির কাজ করেন। তিনি বর্তমানে রংপুর রয়েছেন।

চেয়ারম্যান হিরো আরো জানান, তিনি উভয় পক্ষের লোকজনের সাথে কথা বলে বিষয়টি সমাজিকভাবে মীমাংসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network