২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

টাঙ্গাইলের ডিসি করোনায় আক্রান্ত

আপডেট: জুলাই ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের ডিসি আতাউল গনি মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসকসহ (ডিসি) জেলায় নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৫ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান ডিসিসহ ৫২ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের তিনজন কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এর প্রেক্ষিতে করোনাভাইরাস টেস্টের জন্য ওইদিনই নমুনা জমা দেন নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনি। পরে মঙ্গলবার সকালে তাঁর টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

অন্যদিকে জেলায় নতুন করে ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৫১৫ জনে। এরমধ্যে টাঙ্গাইল সদর ২৯, নাগরপুর উপজেলায় ২, মির্জাপুর ৩, বাসাইল ৭, কালিহাতী ৭, ভূঞাপুর ১ ও ধনবাড়ি উপজেলায় ৩ জন। এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে ২৫ জনের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network