১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

ফুলবাড়ীতে নৃগোষ্ঠীর নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট: জুলাই ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে নৃগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করতে সোমবার সকাল ১১ টায় তিন মাস ব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহিদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রুবেল ইসলাম প্রমুখ।

সরকারের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার নৃগোষ্ঠীর ২০ জন নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network