২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

সৈয়দপুরে ৬০ মেঃটন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ লক্ষ টাকা জরিমানা

আপডেট: জুলাই ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী সৈয়দপুরে এনএসআই‘র নের্তৃত্বে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ৬০মেঃটন পলিথিন জব্দ সহ তিন ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

২৬ জুলাই (রবিবার) দুপুরে শহিদ জিকরুল হক রোডে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৩। এসময় ৬০ মেঃটন পলিথিন বাজার মূল্য প্রায় ১ কোটি ও তিন ব্যবসায়ী ইমরান, সাবদার ও রশিদের কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। শহরের উল্লেখিত সড়কের ওই ৩টি গোডাউন মালিক ইমরান, সাবদার ও রশিদ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবসা করে আসছিল। তারা উপজেলাসহ বিভিন্ন জেলায় এ অবৈধ পলিথিন বাজারজাত করে আসছিল।

উক্ত যৌথ অভিযানে উপস্থিত ছিলেন এনএসআই‘র উপ-পরিচালক মোঃ খালিদ হাসান, র‌্যাব-১৩, সিপিসি-২  কোম্পানী অধিনায়ক(ভারপ্রাপ্ত) সহকারি পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান, রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কাজি সাইফুদ্দিন, নিবার্হী ম্যাজিষ্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কির এবং মাহবুব হাসান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network