২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

নওগাঁয় বন্যার পানি দেখতে এসে প্রাণ গেল দুই ভাই-বোনের

আপডেট: জুলাই ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুল জুয়েল, নওগাঁ থেকে : নওগাঁর আত্রাই উপজেলায় বন্যার পানিতে ডুবে ইরান (৮) এবং ইরা (১৬) নামের দুই আপন ভাই-বোনের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে।  রবিবার ২৬ জুলাই দুপুরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা রাজশাহীর বাগমারা উপজেলার নওদাপাড়া গ্রামের ইয়ানত আলীর সন্তান বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়র জানান, দুপুরে আত্রাই নদীর পানি দেখতে আসে দুই ভাই-বোন। এ সময় ইরান পানিতে পড়ে গেলে বড় বোন ইরা তাকে বাঁচাতে পানিতে ঝাপ দেয়। এরপর পানির স্রোতে ভাই-বোন দুজনেই তলিয়ে যায়।

স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাঁদেরকে উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন।

অন্যদিকে, জেলার বদলগাছী উপজেলায় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পলক নামে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছেন।  নিখোঁজ পলক ওই উপজেলার মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা রতন কুমার মন্ডলের ছেলে।

নিখোঁজের পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network