২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

করোনা যুদ্ধে জয়ী হলেন সাংবাদিক এ আর জাহাঙ্গীর

আপডেট: জুলাই ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : করোনার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জয়ী হলেন উল্লাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এ আর জাহাঙ্গীর। উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা হিসেবে কর্মরত। চলতি জুলাই মাসের ১ম সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় তিনি তার নিজ বাড়ির আইসোলেশনে ছিলেন। মাঝে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সর্বশেষ (দ্বিতীয় দফা) তার নমুনা পরীক্ষার ফলাফল শুক্রবার দুপুরে স্বাস্থ্য বিভাগের হাতে পৌঁছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার ফলাফলে সাংবাদিক এ আর জাহাঙ্গীরের করোনা নেগেটিভ এসেছে। সাংবাদিক জাহাঙ্গীর শুক্রবার বিকেলে গণমাধ্যম কর্মীদেরকে জানান, করোনা চিকিৎসাধীন অবস্থায় যেসব সহৃদয়বান মানুষ তার শরীর ও পরিবারের খোজ খবর নিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network