১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫৫টি গাঁজা গাছের বাগান ধ্বংশ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ

আপডেট: জুলাই ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ একটি গাঁজার গাছের বাগান ধ্বংস করছেন। এ অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা পরিদর্শক বেলাল হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুষ্টিয়ার আভিযানিক দল অংশ নেন। উপজেলার লালনশাহ সেতু এলাকায় রেল লাইনের পাশে অবৈধভাবে এ গাঁজার বাগান গড়ে তুলেছিল এলাকার মাদক ব্যবসায়ীরা। সেখানে অভিযান চালিয়ে উৎপাদন নিষিদ্ধ ৫৫টি গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।

বাগানের মালিককে আটক করা না গেলেও সন্দেহভাজনদের মধ্যে বাহিরচর বারোদাগ এলাকার রাহাত আলীর ছেলে রাকিব নামে ১জনকে আটক হয়। ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামা নং ১৭। তারিখ: ২৩/০৭/২০২০।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল মারুফ বলেন, গাছগুলোর বয়স প্রায় ৮ মাস। আশেপাশে অনেকেই কলা চাষ করে, তারা বিষয়টি গোপন করেছে বা তাদের ইন্ধনে এহেন বিশাল অপকর্ম লুকিয়ে চলছিল। তিনি আরো বলেন, জড়িত অনেকে এখন তারা সম্ভান্ত্র সাজার চেষ্টা করছে। তদন্তে যাদের নাম পাওয়া যাবে সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network