১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

তিন শতাধিক দুস্থ সীমান্তবাসীর মাঝে ফুলবাড়ী ২৯ বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: জুলাই ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় তিন শতাধিক দুস্থ সীমান্তবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের আওতাধিন সীমান্তবর্তী খানপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবি দিনাজপুর সেক্টরের সহযোগিতায়, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এবং বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুস্থ সীমান্তবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জহিরুল হক খান।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি), কম্পানী কমান্ডার মো. ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, প্রধান শিক্ষক মো. কোকসেদুল হকসহ স্থানীয় সুধিজন।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) বলেন, করোনাভাইরাসের প্রভাবের পাশাপাশি বন্যার কারণে দুর্ভোগে পড়া ৩ ০০ জন সীমান্তবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একইভাবে গত বুধবার (১৫ জুলাই) সকালেও বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে ২০০ জন দুস্থ সীমান্তবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network