১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের আট সদস্য গ্রেফতার

আপডেট: জুলাই ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার জানান, চক্রটি জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। সুন্দরগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা জামাত আলীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সংঘবদ্ধ মটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি করা তিনটি মটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network