১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

দিনাজপুরে পানিবন্ধি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ

আপডেট: জুলাই ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে : অব্যাহত বৃষ্টি এবং উজানের নদ-নদীর বয়ে আসা পানির কারণে দিনাজপুরে জেলার ৩টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে নদী তীরবর্তী নিমাঞ্চলের বসতবাড়ি প্লাবিত হয়েছে। ইতোমধ্যে আত্রাই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।

সোমবার (১৪ জুলাই) সকাল থেকেই জেলা সদর ও বিরল উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত পূর্ণভবা নদীর শহর রক্ষা বাধ সংলগ্ন নিমাঞ্চলগুলো ও বিরল অংশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে দিনের মধ্যেই পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে বলে আশংকা করছেন পানি উন্নয়ন বোর্ড সংশ্লীষ্ট কর্মকর্তারা।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন জানান, জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। যদি উজানের পানি এবং বৃষ্টির পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে আজকের মধ্যেই (১৪ জুলাই) বিপৎসীমা অতিক্রম করবে।

তিনি আরো জানান, দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুর্ণভবা নদীর পানি ৩৩ দশমিক ৫০ মিটার বিপৎসীমার বিপরীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৩২ দশমিক ৬০ মিটার, আত্রাই নদীর পানি ৩৯ দশমিক ৬০ মিটারের বিপরীতে বর্তমানে ৩৯ দশমিক ৯৬ মিটার ও ইছামতি নদীর পানি ২৯ দশমিক ৯৫ মিটারের বিপরীতে ২৮ দশমিক ৯৮ মিটারে অবস্থান করছে। এছাড়াও জেলার অন্যান্য ছোট নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network