২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

উল্লাপাড়ায় করোনার প্রধান চিকিৎসক ডা. আল আমিন করোনায় আক্রান্ত

আপডেট: জুলাই ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : দেশে প্রাণঘাতী করোনা সংক্রমনের শুরু থেকে যিনি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসাসেবা ও রোগীদের পরিবারকে সচেতনতামূলক নানামুখী পরামর্শ দিয়ে আসছিলেন তিনি হলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. আল আমিন সরকার। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষায় পজেটিভ ফল এসেছে। আর এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যহত হয়ে পড়েছে। উল্লাপাড়ার বাসিন্দা ডা. আল আমিন ছিলেন এই উপজেলায় করোনা ফোকাল পার্সন এবং করোনা চিকিৎসার প্রধান। আল আমিন ও একজন ব্যাংক কর্মকর্তাসহ বৃহস্পতিবার উল্লাপাড়ায় করোনা রোগী সনাক্তের সংখ্যা ১২। এ নিয়ে এখন পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত হলেন ৭২ জন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, ডা. আল আমিন সরকার করোনা রোগ প্রতিরোধ বিষয়ক কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স, স্বাস্থ্য পরিদর্শক, স্যাকমো ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ অবস্থায় এই এই হাসপাতালে চিকিৎসা কার্যক্রম এখন দারুনভাবে ব্যহত হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network