২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নীলফামারীতে করোনা আক্রান্তদের জন্য পৌর আ.লীগের ফল প্রদান

আপডেট: জুলাই ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী পৌর আওয়ামী লীগের উদ্দ্যোগে করোনা আক্রান্তদের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল প্রদান করা হয়েছে।

বুধবার (৮ই জুলাই) দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে থাকা করোনা রোগীদের জন্য ফল সামগ্রী সিভিল সার্জন ডাঃ রণজিৎ কুমার এর কাছে হস্তান্তর করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

ফল সামগ্রীর মধ্যে ছিল আপেল, আম, আনারস, আঙ্গুর, কমলা। এসময় পৌর ২, ৪, ৫, ৭ ও ৮নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে আমিনুর রহমান সাগর, মোঃ হামিদুজ্জামান পুলক, শাহানুর আলম শানু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আসাদুজ্জামান জামান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইর হোসেন প্রামানিক জীম সহ পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা। এর আগে পৌর আওয়ামী লীগের উদ্দ্যোগে শহরের বিভিন্ন এলাকায় করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network