২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

গাইবান্ধায় নাশকতার পরিকল্পনাকালে ২ জামায়াত সদস্য গ্রেপ্তার

আপডেট: জুলাই ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফখাঁ বাসুদেবপুর গ্রামে নাশকতার উদ্দেশ্যে গোপনে বৈঠক চলাকালে ২ জামায়াত সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (০৭ জুলাই) আরিফখাঁ বাসুদেবপুর গ্রামের জনৈক আব্দুর রউফ এর বাড়ী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও দলীয় সদস্য ফরম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মো. আব্দুল আউয়াল (৬০) ও গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত. আব্দুস ছামাদ মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম (৫০)। তারা উভয়েই জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য।

গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা ৭-৮ জন ওই বাড়ীতে গোপনে বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে ওই ২ জনকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে কিছু বই, লিফলেট ও সদস্য ফরম উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পালাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network