১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

নাগরপুরে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: জুলাই ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল :  টাংগাইলের নাগরপুরে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। ০৬ জুলাই ২০২০, রাতে নাগরপুর থানার এসআই মামুন মৃধা, এসআই আলমগীর, এএসআই রাসেল, এএসআই ফারুক সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মৃত ইমান আলীর ছেলে বাহারুল ইসলাম,দপ্তিয়র ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মুন্নাফ আলী, নজের আলীর ছেলে মোক্তার হোসেন, আরশেদ আলীর ছেলে আনোয়ার হোসেন। এ সময় মাদক ব্যবসায়ী বাহারুলের কাছ থেকে ২৫ পিস ও অপর তিন আসামীর কাছ থেকে ৫৫ পিস সহ মোট ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানার ওসি(তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল সাংবাদিকদের বলেন, আটককৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে নাগরপুর থানা পুলিশ। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বিজ্ঞ টাংগাইল জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network