২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ঠাকুরগাঁওয়ে বেতন ভাতার দাবীতে স্মারকলিপি প্রদান

আপডেট: জুলাই ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : মাননীয় প্রধানমন্ত্রী  কর্তৃক প্রস্তাবিত  ও প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের দারুল আকরাম মাদরাসা প্রকল্প পুনঃঅনুমোদন ও শিক্ষকদের ৬ মাস ধরে বন্ধ থাকা বেতন ভাতা প্রদানের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে  একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যান সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার (৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের হাতে এ স্মারকলিপি তুলে দেন তারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দারুল আকরাম শিক্ষক কল্যান সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক মানিকুর রহমান , মাও: মাকসুদুর রহমান, মাও: আব্দুর রহমান, আঞ্জুয়ারা বেগম সহ আরো অনেকে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network