আপডেট: জুলাই ৭, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : ভ্রাম্যমান আদালত উল্লাপাড়ায় ৭ জুয়াড়ি ও ১ চোরকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন। সোমবার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এই সাজা প্রদান করেন।
এরা হলেন, বন্যাকান্দি গ্রামের মানিক হোসেন (৪০), এরশাদ আলী (৩২), পুকুপাড় গ্রামের জুলফিকার আলী ভুট্টু (৩৫) এদেরকে ৩ মাসের জেল দেওয়া হয়। এছাড়া বন্যাকান্দি গ্রামের নান্নু (৩৫), সদাই রাঘববাড়ীয়ার হেলাল (৫০), আমজাদ হোসেন (৫৫), দমদমার সুলতান মাহমুদ (৩২) ও শাহজাহানপুর গ্রামের চোর তৈয়ব আলী (২২)। এদের ৫ জনকে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, এরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা ও জুয়া খেলে আসছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, রোববার গভীর রাতে উপজেলার বন্যাকান্দি বাজারের পাশে জুয়া খেলা অবস্থায় এদেরকে সবাইকে আটক করা হয়। সোমবার দুপুরে এদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।