১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

নওগাঁয় ৪শ’ আমগাছ কাটলো প্রতিপক্ষ

আপডেট: জুন ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুল জুয়েল, নওগাঁ থেকে : জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর এলাকায় এক আম বাগানের চার শতাধিক আমগাছ কেটেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার ২৯ জুন গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

আম বাগানের মালিক মো. আব্দুল খালেক বলেন, গত বছর এক লক্ষ টাকা খরচ করে আমগাছ কিনেছিলাম।  বাগানে গাছগুলি লাগানোর পর পরিচর্যা করার জন্য আরও টাকা খরচ করি। আজ সকালে বাগানে এসে দেখি প্রতিপক্ষের লোকজন শত্রুতাবশত বাগানে চারশ’র বেশি আমগাছ কেটেছে এবং কিছু গাছ উপড়ে ফেলেছে।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের এক ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে মামলা চলছে। এ কাজ তিনি করতে পারেন বলে তাঁর ধারণা। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে পোরশা থানার ওসি শাহিনুর রহমান শাহিন জানান, লোকমুখে এমন সংবাদ শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network