২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ঠাকুরগাঁওয়ে নৈশ্য কোচের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

আপডেট: জুন ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ে নেশ্য কোচের ধাক্কায় গিয়াস উদ্দিন (৭০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

সোমবার রাত ৯ টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বড় খোচাবাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহতের এ ঘটনা ঘটে। নিহত ইমাম গিয়াস উদ্দিন সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গৌরিপুর গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও ২৯ মাইল এলাকার কুমিল্লাাহাড়ি রহমত পাড়া জামে মসজিদের ইমাম গিয়াস উদ্দিন বড়খোচাবাড়ি থেকে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি বড় খোচাবাড়ির ট্রাক,ট্যাংলরী ও কাভার্ড ভ্যান অফিসের সামনে পৌছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি বোদা থানার হাইওয়ে পুলিশ দেখছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network