২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতীতে মোবাইল কোর্টের অভিযান ॥ ঔষধের ফার্মেসি মালিকদের জেল জরিমানা

আপডেট: জুন ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর আলম : টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বিভিন্ন ঔষধের ফার্মেসিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে জেল জরিমানা করা হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসন ও র্যাবের সমন্বয়ে উপজেলার এলেঙ্গায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার রহমান। এ অভিযানে ১টি ঔষধ ফার্মেসির মালিককে ৩ মাসের জেল এবং ৮ টি ফার্মেসির মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ নার্গীস আক্তার, টাঙ্গাইল র্যাবের মেজর আবু নাঈম মোঃ তালাত প্রমূখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার রহমান জানান, ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং বিক্রি করার দায়ে উপজেলার এলেঙ্গা সোনিয়া মেডিকেল হলের মালিক সুরুজ জামালকে ৩ মাসের জেল,অন্তর মেডিকেল হলের মালিক কে-১০ হাজার, আলশেফা মেডিসিন শপের মালিক খোকন হোসেনকে ১০ হাজার, নুপুর ফার্মেসির মালিক নাসির উদ্দিনকে- ২০ হাজার, মায়া মেডিকেল হলের মালিক জয় কৃষ্ণ দে (পলাশ)কে ৩০ হাজার, সেন মেডিকেল হলের মালিক অজয় সেন গোপালকে ১০ হাজার, দেব ফার্মেসীর মালিক স্বপন কুমার ভৌমিককে-১০ হাজার, শাহানা মেডিকেল হলের মালিক শাহাদত হোসেনকে-৫ হাজার টাকা মোট ৯৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে এবং জব্দকৃত ঔষধগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network