৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

নিবন্ধিত হজযাত্রীরা টাকা ফেরত নিতে পারবেন

আপডেট: জুন ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : চলতি বছর পবিত্র হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন, তারা তাদের টাকা যে কোনও সময় ফেরত নিতে পারবেন।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি চান তারা টাকা তুলে নিতে পারবেন। আবার কেউ যদি চান আগামী বছর হজে যাওয়ার জন্য তা রেখে দেবেন, তাহলে সেটাও করা যাবে।

কেউ টাকা রেখে দেন তাহলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন।

টাকা ফেরত নিয়ে কোনও হয়রানির সুযোগ নেই উল্লেখ করে সচিব বলেন, টাকা উত্তোলনে কারও সমস্যা যাতে না হয় সে বিষয়ে নজর রাখা হচ্ছে। ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত রয়েছে। কারো কোনা ভয় নেই।

উল্লেখ্য, করোনার মহামারির কারণে এ বছর বিশ্বের কোনো দেশ থেকে পবিত্র হজ করতে সৌদি আরবে কেউ যেতে পারছেন না। তবে এবার সব মিলিয়ে এক হাজারেরও কম লোক পবিত্র হজ করার সুযোগ পাচ্ছেন।

তাও আবার যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের থেকেই সীমিত সংখ্যক এই মানুষ সুযোগ পাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network