২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নানী-নাতনী নিহত

আপডেট: জুন ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নানী-নাতনী নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা রিসোর্টের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো-ধনবাড়ী উপজেলার গোবিন্দচর গ্রামের মরিয়ম আক্তার (২০) ও উমেছা বেগম ( ৬০) । এরা সম্পর্কে নানী-নাতনী। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, বুধবার দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি ও মধুপুর-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে যাত্রী হিসেবে থাকা নানী-নাতনী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় সিএনজি চালকসহ অন্য আরও ২ যাত্রী গুরুতর হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network