১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

দুঃখ প্রকাশ সৌদির, হজে অংশ নেবেন এক হাজারের কম লোক

আপডেট: জুন ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : পবিত্র হজ করতে বিশ্বের কোনো দেশ থেকে সৌদি আরবে কেউ যেতে পারছেন না। ফলে বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন তাদের এবার হজ করা হচ্ছে না। সে জন্য দুঃখ প্রকাশ করেছে সৌদি আরব।

এবার সব মিলিয়ে এক হাজারেরও কম লোক পবিত্র হজ করার সুযোগ পাচ্ছেন। তাও আবার যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের থেকেই সীমিত সংখ্যক এই মানুষ সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেনকে ফোন করেন।

এ সময় তিনি করোনা ভাইরাসের কারণে হজ বাতিলের বিষয়টি বাংলাদেশের মন্ত্রীকে অবহিত করেন। এবার হজে এক হাজারেরও কম লোক অংশ নেবেন বলে জানান সৌদির মন্ত্রী। পরে ড. মোমেন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

মূলত করোনার মহামারির কারণে এই সিদ্ধান্ত নেয় সৌদি আরব। ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে নিবন্ধন করা মুসল্লিরা এবার হজে যেতে পারছেন না।

এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন, তারা যেকোনো সময় তাদের নিবন্ধনের টাকা তুলে নিতে পারবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network