২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ভাতিজার হাতে চাচা খুন

আপডেট: জুন ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের রাণীশকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামে ভাতিজার হাতের কিলঘুসির আঘাতে চাচার মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বসতবাড়ির পানি নিস্কাশনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার বলঞ্চা গ্রামের রমজান আলীর (৫০) বাড়ির বৃষ্টির পানি পাশের বাড়ির চাচাতো ভাই সাহাবুদ্দিনের বাড়ির রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এতে পানি নিস্কাশনে সাহাবুদ্দিন (৫৫) বাঁধা দিলে রমজান আলী ও সাহাবুদ্দিনের মধ্যে ঝগড়া বাধে। এরই মধ্যে সাহাবুদিবদনের ছেলে আলম (৩০) তার বাবার পক্ষ নিয়ে রমজান আলীকে মারতে যায়। ঘটনাস্থলে উপস্থিত রমজান আলীর ভাই জামালউদ্দিন (৪৮) এ দৃশ্য দেখে তার ভাইকে বাঁচাতে গেলে ভাতিজা আলমের হাতের কিলঘুশি জামালের নাকে সজোড়ে লাগে। এতে সে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে সাথে সাথে মারা যায়।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল থেকেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছেন।

এলাকাবাসী জানান, জামালউদ্দিন দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগতেছিলেন।

এ ঘটনায় মৃত জামালউদ্দিনের স্ত্রী আকতারা বানু (২৮) বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে রাণীশংকৈল থানায় ৩২৩, ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮। রাণীশকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আসামীদ্বয়কে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network