২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

ঠাকুরগাঁওয়ে মাকে নির্যাতনে ছেলে কারাগারে

আপডেট: জুন ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় জন্মধাত্রী মাকে মারপিটের অভিযোগে ছেলে নাসিম (৩৫) নামে এক সন্তানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২২ জুন সোমবার মায়ের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার শিবদিঘী কাঁচা বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। থানা সুত্রমতে উপজেলার রামপুর গ্রামে গত ১৬ জুন মা আরোশা বেগম স্বামী-মৃত রফিজউদ্দীন, তার নিজ ক্ষেতে পটোল তুলতে যায়, এতে ছেলে বাঁধা দেয় এবং মাকে বাড়ি আসতে বলে, কিন্তু মা ভয়ে বাড়িতে না গিয়ে পাশের সাবেক সমশের মেম্বারের বাড়ির দিকে রাওনা দেয়। এসময় পিছন থেকে ছেলে তার মাকে সেখানে যেতে নিষেধ করে। তারপরও মা সেদিকে যেতে থাকলে ছেলে নাসিম উত্তেজিত হয়ে তার মাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে মা আয়েশা গুরুতর জখম হয়।

পরে মা এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচার না পেয়ে গত ২০ জুন শনিবার বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করে। মায়ের মামলার ঘটনাকে কেন্দ্র করে ছেলে তাঁর মাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। শেষে ২২ জুন সোমবার সকালে শিবদিঘী কাঁচাবাজারে মাকে পেয়ে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্যানেল কোট আইনের ৩২৩/৩২৫ ও ৫০৬ ধারায় ছেলেকে গ্রেফতার করে বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। মা আরোশা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই দিপঙ্কর রায় ।

 

নেক্সটনিউজ/জে.আলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network