২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

দিনাজপুরে বাক প্রতিবন্ধী শিশুদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট: জুন ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে : মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনিাবাহিনী দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ পদাতিক ব্রিগেডের অধিনে ৬৬ পদাতিক ডিভিশনের ফোর হর্স ।

মহামারি করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ রবিবার দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ৫০ জন গরিব অসহায় ও প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ১৬ পদাতিক ব্রিগেডের অধিনে ৬৬ পদাতিক ডিভিশনের ফোর হর্স ইউনিটের লেফটেনেন্ট আসিফ। খাদ্যসামগ্রী মধ্যে ছিল চাল,ডাল,তেল,আটা,চিনি ও সেমাই।

করোনা ভাইরাসে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী সহায়তা প্রদান অব্যাহত থাকবে। ৬৬ পদাতিক ডিভিশনের ফোর হর্স ইউনিটের পক্ষ থেকে করোনা ভাইরাসের শুরু থেকে অসহায়,দুস্থ্য ও কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করে আসছেন।

অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আবুল শাহনেওয়াজ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network