১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

আপডেট: জুন ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে: গত তিনদিনের ভারী বর্ষণ আর উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার সকাল ৯টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তা নদী সংলঘ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ক্রমাগত পানি বৃদ্ধির কারনে এরই মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে তিস্তা পাড়ের মানুষের মাঝে।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরন কেন্দ্র জানায়, শুক্রবার রাত হতে তিস্তার পানি হুহু করে বাড়তে থাকে। রাত ৩ টায় তিস্তা বিপদসীমা অতিক্রম করে। যা শনিবার সকাল ৯ টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)।

এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিস্তায় পানি বৃদ্ধির ফলে তিস্তা অববাহিকার ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন চর এবং নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, গত তিনদিনের ভারী বর্ষন ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আজ সকাল ৯টা থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

নেক্সটনিউজ/জে.আলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network