১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

উল্লাপাড়া থানা পুলিশের পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ৬ পুলিশ আহত

আপডেট: জুন ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সংযোগ সড়কে রায়গঞ্জ উপজেলার ফুলজোড় কলেজের পাশে শুক্রবার দুপুরে উল্লাপাড়া থানা পুলিশের পিক-আপের সঙ্গে একটি কাঁচামালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ নারী পুলিশসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

এরা হলেন, উল্লাপাড়া মডেল থানায় কর্মরত আবুল কাশেম, মনিরুল ইসলাম, কেতাবুল ইসলাম, অভিমন্ন, সুমন হোসেন ও এলিজা খাতুন।

এদেরকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী প্রধান জানান, উল্লাপাড়া থানার পিক-আপটি সিরাজগঞ্জ ও কাঁচামাল বাহী ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পুলিশ ট্রাকটি আটক করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network