২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

কুষ্টিয়ায় কোচিং সেন্টার চালু রাখার দায়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ড 

আপডেট: জুন ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে তিন কোচিং সেন্টারের মালিককে ২৫ হাজার ৭ শত টাকা টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১৫ জুন  (সোমবার) এ অভিযান পরিচালনা করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট সোহেল মারুফ।  সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহম্মদ।
জানা যায়, ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণের ও নির্মূল) আইন ২০১৮ মতে, রাশেদুল টিচিং হোম কোচিং এর মালিক রাশেদুল ইসলামকে ১০ হাজার টাকা ও মওলাহাবাসপুর এলাকার তরিকুল ইসলামকে ৫ হাজার টাকা ও একই এলাকার খায়রুল ইসলামকে
 ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এছাড়া তিনজনকে মুখে মাস্ক ব্যবহার না করার কারণে ৭শত টাকাসহ মোট ২৫হাজার ৭শত টাকা অর্থদণ্ড করা হয়।অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, এ প্রতিবেদককে বলেন, কোচিং সেন্টারগুলোতে বাচ্চাদের কারো মুখে মাস্ক ছিল না, ছিল না তাদের বসার মাঝে নূন্যতম দূরত্ব। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network