১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

নাগরপুরের ঘুনিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট: জুন ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

মোঃ আজিজুল হক নাগরপুর (টাঙ্গাইল) থেকে :
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ড উওর পাড়ার মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন।শুক্রবার বিকাল ৩.০০ টার সময় নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া কবরস্থান মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ঘুনিপাড়া কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সলিমাবাদের বীর মুক্তিযোদ্ধা গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন নাগরপুর থানা ও জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা খান রোজ শুক্রবার১২ জুন ভোর ৪ঃ৩০ মিনিটের সময় নিজ বাসা ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুম মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও বহু আত্নীয় রেখে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network