২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

দিনাজপুরের নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

আপডেট: জুন ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে: নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে পানিতে ডুবে পুতুল মাষ্টার (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

জানা গেছে,আজ মঙ্গলবার সকালে চিরিরবন্দর উপজেলার মোহনপুর রাবার ড্রাম ব্রীজের নিচে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে ঘটনাটি ঘটেছে । নিহত পুতুল মাষ্টার উপজেলার পুন্ট্রি ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে।

স্থানীয়রা জানান, কাঁকড়া নদীতে মোহনপুর রাবারড্রাম ব্রীজের নিচে ভোর ৪ টায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণিপাকে জাল ফেললে পানির স্রোতে জাল টেনে নিয়ে গেলে সে জালের সাথেই পানিতে তলিয়ে যায়। পরে সকাল ৬ টার দিকে তার মৃতদেহ পানিতে ভাসলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network