১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

রংপুরে আইনজীবীর হত্যকারীদের শাস্তির দাবিতে দিনাজপুরে আইনজীব সমিতির মানববন্ধন

আপডেট: জুন ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : রংপুর জেলা বারের এক্স এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর আসাদুল হক এ্যাডভোকেটকে দুর্বত্তরা কুপিয়ে হত্যা করায় অনতিবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবীতে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

৭ জুন রবিবার দুপুরে আইনজীবী সমিতি চত্ত্বরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানীর সভাপতিত্বে এবং আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এ্যাড. মোকসেদুর রহমান শাহাজাদার সঞ্চালনায় দুর্বৃত্তদের শাস্তির দাবীতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড তৌহিদুল হক সরকার, সাবেক সভাপতি এ্যাড. ইউসুফ আলী, বর্তমান সহ সভাপতি এ্যাড নুরুল ইসলাম (৪) ও সহ সাধারণ সম্পাদক এ্যাড. খাদেমুল ইসলাম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন এ্যাড. হাসনে ইমাম নয়ন, এ্যাড. আজিজুর রহমান, ইকবাল রায়হান সোহেল, এ্যাড কামরুজ্জামান শামস বুলবুল, এ্যাড. মো. বাকী, এ্যাড. আইনুল হক, এ্যাড হযরত আলী বেলাল, এ্যাড. তোজাম্মেল হক লিটন, এ্যাড. শুভ বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ্যাড. নুরুজ্জামান জাহানী বলেন, আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সুরক্ষা দিতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network