২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

মামার সাথে নদীতে গোসল করতে গিয়ে গভীরে তলিয়ে নিখোঁজ শিশু যুথী

আপডেট: জুন ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : মামার সাথে নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে গভীরে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে ৯ বছরের শিশু যুথী।

ঘটনাটি ঘটেছে, সোমবার ৮ জুন সকাল ১১ টায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কৃষ্ট চাঁদপুর গ্রামে। নিখোঁজ যুথী পৌর শহরের ইসলামপাড়া মহল্লার কবির হোসেনের মেয়ে।

যুথীর মামা শাকিব হোসেন বলেন, ভাগ্নি যুথী মায়ের সাথে বেড়াতে আসে। ঘটনার দিন এবং সময় যুথী তার (শাকিব হোসেন) সাথে বাড়ী সংলগ্ন ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। এরই এক পর্যায়ে সে পানিতে নামার মুহুর্তেই পানির স্রোতে গভীওে তলিয়ে যায়। পরে নদীতে অনেক খোঁজাখুঁজির পরও যুথীর কোন সন্ধার করা যায়নি। পরে বিরামপুর দমকল বাহিনীর সদস্যরা এসে দীর্ঘ সময় নদীর পানিতে খোঁজাখুঁজি করেও যুথীর সন্ধার করতে পারেনি।

বিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফজাল হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই তারা নদীতে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু নদীর পানির স্রোত বেশী থানায় এবং উদ্ধার কাজ পরিচালনার মতো তাদের কাছে তেমন কোন সরঞ্জাম না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এজন্য রংপুর থেকে ডুবুরীকে জানানো হয়েছে তারা এসে উদ্ধার কাজ শুরু করবেন।#

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network