২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৪২ হাজার টাকা অর্থদণ্ড 

আপডেট: জুন ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ থানার ফোর্স নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আনুমানিক রাত সাড়ে ৯টায় ৩ নং ব্রীজ পার হয়ে চাঁদগ্রামে ঘর সাজিয়ে লকডাউনের বিপরীতে আলোকসজ্জাসহ জমকালো পিকনিক করার অপরাধে ৩জন মহিলা ও ১ জন পুরুষকে আটক করে থানায় এনে তাদের প্রত্যেককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড করেন।
এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে রাত ১০.০০ ঘটিকায় দোকান খোলা রাখার অপরাধে ঐ একই আইনে ভেড়ামারা বাজারের শাপলা চত্বরের বিশাল সুইটসের মালিক বিশাল চন্দ্র কুন্ডুকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও ১০ দিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ আরো বলেন, অসভ্যতা আপনাকে অমানুষ বানাতে পারে, তবে অন্যদের মাঝে রোগের বিস্তার ঘটানোর অধিকার কারো নেই।
সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network