২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

আপডেট: জুন ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে:  উল্লাপাড়ায় ৯’শ মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের ৫ হাজার টাকা করে চেক শনিবার বিতরণ করা হয়।

উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে এসব চেক মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সভাপত্বিত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ।

একই সময় সংসদ সদস্য উপজেলার ২১১ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি ও সেলিং ফ্যান, প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় এসব সামগ্রী প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network