২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

‘বেশি যাত্রী উঠানো ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিশ্রুতি ভঙ্গের শামিল’

আপডেট: জুন ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী উঠানো সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

শুক্রবার সকালে তার সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি কর্তৃক অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুরসহ উপ-কমিটির নেতৃবৃন্দ।

ওবায়দুল কাদের বলেন, উন্নত বিশ্বের দেশগুলো অর্থনীতির শক্তভীত এবং স্বাস্থ্যখাতের সক্ষমতা নিয়েও করোনা ব্যবস্থাপনা ও চিকিৎসায় হিমশিম খাচ্ছে। তিনি সকলকে মনে সাহস রাখার আহ্বান জানিয়ে বলেন, আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি মনোবল ধরে রাখতে হবে। মনের শক্তি এবং প্রতিরোধক্ষমতা বাড়লে রোগের শক্তি কমে যায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আক্রান্তদের সঠিক সেবা প্রদানের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, পরিবার ও কর্মক্ষেত্রে সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ জরুরি।

বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকি মুক্তভাবে কাজ-কর্ম চালিয়ে যাবার পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকেও স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষণ দিতে পারবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

কাদের বলেন, দেশরত্ম শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর। তিনি সবার পাশে আছেন। তার হাতকে শক্তিশালী করতে তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে সমন্বয়ের মাধ্যমের মানুষের পাশে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, দেশের স্বনামধন্য চিকিৎসকগণ ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন। একশো জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন চারদিনের এ প্রশিক্ষণে। পরবর্তীতে এ প্রশিক্ষণ বিভাগীয় পর্যায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির। বাসস

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network